শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

২০২১-২২ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিএটি বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়কর বিভাগ। আয়কর প্রদানে অবদান রাখায় ‘ম্যানুফ্যাকচারিং’ বিভাগে বিএটি বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর আমান মুস্তাফিজ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়। সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআরের সদস্য শাহীন আক্তার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর ইনকাম ট্যাক্স বিভাগের কমিশনার ইকবাল হোসেন।

২০২১-২২ অর্থবছরে বিএটি বাংলাদেশ বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশেরও বেশি টাকা আয়কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করেছে। কোম্পানিটি প্রতি বছর দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বে প্রায় ১০শতাংশ অবদান রাখে।

আয়কর ছাড়াও শুধুমাত্র গত অর্থবছরে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) বাবদ জাতীয় কোষাগারে প্রায় ২৫ হাজার ৭৮৩ কোটি টাকা জমা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com