সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৮১ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। তবে বাংলাদেশের খুব ক্ষতি হবে না।

শুক্রবার বিকেলে সিলেট নগরীতে এক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, সরকার সবার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। সেটা সরবরাহ করতে পারলে অন্য কিছুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আশা করছি, দেশে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না।

তিনি বলেন, এ সংকটময় সময়েও বাংলাদেশের ৬ শতাংশের ওপরে জিডিপির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সেখানে বিশ্বের অন্যান্য দেশে ৩ শতাংশ হওয়ার কথা বলছে। আমরা সবসময় বাস্তবতার নিরিখে কাজ করি। তাই দুশ্চিন্তার কিছু নেই।

এর আগে সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com