ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

স্বাধীনতার সূর্য আওয়ামী লীগের হাতেই উদিত হয়েছিল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সঙ্গে সঙ্গে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেই স্বাধীনতার সূর্য আওয়ামী লীগের হাতেই উদিত হয়েছিল।

রোববার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান এক অদ্ভুত রাষ্ট্র। সে সময় তাদের সঙ্গে আমাদের জুড়ে দেয়া হলো। তাদের সঙ্গে আমাদের সংস্কৃতি থেকে শুরু করে কোনও কিছুরই মিল ছিল না। আজ আমরা তাদের থেকে অনেক এগিয়ে গেছি। বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাধীনতা এসেছিল বলেই বাংলাদেশের মানুষ আজ স্বাধীন। তিনি দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন বলেই বাঙালিরা আজ সর্বক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরি করলেই হবে না। একটা দায়িত্ববোধ থেকেই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। জাতির পিতার যে নির্দেশনা সরকারি চাকরিজীবীদের দিয়ে গেছেন তা মান্য করলে দেশ এগিয়ে যাবে।

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাত ধরেই দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থেকেছে দেশ এগিয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তান থেকেও এগিয়ে যাচ্ছে। তাছাড়া আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছি।

তিনি বলেন, এক সময় ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। নীতির বিরোধিতা করা হয়েছিল। ১৯৯৮ সালে আমাদের সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও তখন বিরোধী দল বিএনপি বিরোধিতা করেছিল।

এখন দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। দেশের জন্য মানুষের জন্য কাজ করতে তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যসহ সচিবালয়েরে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

স্বাধীনতার সূর্য আওয়ামী লীগের হাতেই উদিত হয়েছিল

আপডেট টাইম : ০৩:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯