শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

আসন্ন শীতের আগ দিয়ে জ্বালানি সংকটের কারণে ক্রমেই মন্দার দিকে এগিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে সেখানে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে এশিয়ার দেশগুলোতে বাড়িয়েছে মস্কো।

ইউক্রেন সংঘাত শুরুর আগে সমুদ্রপথে এশিয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহের পরিমাণ দুই-পঞ্চমাংশেরও কম ছিল। এখন যা বেড়ে দেশটির মোট জ্বালানি তেল রফতানির দুই-তৃতীয়াংশে উঠে গেছে।

রফতানি করা এসব জ্বালানির বেশির ভাগই চীন ও ভারতে সরবরাহ করা হচ্ছে। তবে বড় বড় চালান ভারত ও চীনে গেলেও ছোটখাটো চালান শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত লুফে নিচ্ছে।

১১ নভেম্বর পর্যন্ত রাশিয়া থেকে জ্বালানি পরিবহনের তথ্য বলছে, গত ২৮ দিনে চীন, ভারত ও তুরস্কে প্রতিদিন গড়ে ২ দশমিক ৩৯ মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে যে পণ্যবাহী জাহাজগুলো এখনো গন্তব্যে পৌঁছেনি, সেগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

একই সময়ে ইউরোপীয় দেশগুলোতে সমুদ্রপথে দৈনিক সাত লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করেছে রাশিয়া।

সূত্র: বিজনেস ইনসাইডার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com