রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। রাত ৮টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন স্থায়ী কমিটির ১০ সদস্য।

সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপির যে বিশেষ সংবাদ সম্মেলন করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় হোটেল লেকশোরের বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের দিনক্ষণ পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com