ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

মেট্রোরেলে প্রথম সপ্তাহে আয় পৌনে ৪৭ লাখ টাকা

যানজটের নগরী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন মেট্রোরেল। বহুল আকাঙ্ক্ষিত এ যোগাযোগ ব্যবস্থা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পারছেন যাত্রীরা।

২৮ ডিসেম্বর মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন গণমানুষের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল। সোমবার পর্যন্ত পাঁচদিনে মেট্রোরেলের আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

পাঁচদিনে চার হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। ফলে এ খাতে ২৪ লাখ দুই হাজার টাকা আয় হয়েছে। দুই খাত মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মেট্রোরেলে প্রথম সপ্তাহে আয় পৌনে ৪৭ লাখ টাকা

আপডেট টাইম : ০৮:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩