শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পঠিত

কানাডার অন্টারিও প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন তরুণ ও একজন তরুণী রয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক বাংলাদেশি শিক্ষার্থী। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ঐ গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।

পুশিল জানায়, দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে একজন মারা যান।

টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com