রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

ন্যাপ বাস্তবায়নে জার্মানির সহায়তা চায় বাংলাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

জলবায়ু পরিবর্তন রোধে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (ন্যাপ) বাস্তবায়নে জার্মানির সহায়তা চায় বাংলাদেশ। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষেত্রগুলো রয়েছে।

শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারসহ বাংলাদেশ সফররত জার্মান সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন প্রণয়নকৃত ন্যাপ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। জার্মানিসহ উন্নত বিশ্ব এতে সহায়তা করলে বাস্তবায়ন সহজ হবে।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে সুন্দরবনসহ সারাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরো বলেন, সরকার বর্জ্য ব্যবস্থাপনায় একটি বৃত্তাকার অর্থনীতি বাস্তবায়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বায়ু দূষণ রোধে পোড়া ইটের পরিবর্তে ব্লক ইট চালু করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছে।

জার্মান রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশে চলমান উন্নয়ন সংক্রান্ত সব কার্যক্রমে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে। পারস্পরিক আলোচনা ও চাহিদার ভিত্তিতে এ সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক এবং অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ  নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com