শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হরমুজের জন্য ‘প্রতিরক্ষামূলক’ বাহিনীর নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দিনাজপুরে ছাগল পালন করে স্বাবলম্বী এক যুবক সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে বাগেরহাটে কামনা সাগরে স্নান, সম্প্রীতির বন্ধনে গঙ্গাচন্না মিলন মেলা টিআরসি পদে নিয়োগ উপলক্ষে নেত্রকোণায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিলমারীতে নিখোঁজ শিশুর ম’রদেহ বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার নোয়াখালীতে ডিজেলসহ ৪জন আটক রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

পুঁজিবাজারে মার্চে সুখবর আসছে: বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

পুঁজিবাজারে মার্চ মাসে অনেক সুখবর আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, মার্চ থেকে মে, জুনের মধ্যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড চলে আসবে। ব্যাংকগুলোর বিনিয়োগের হাজার হাজার কোটি টাকার সক্ষমতা বেড়ে যাবে। ঠিক কত হাজার কোটি টাকা বাড়বে, এর সংখ্যাটা না বলতে পারলেও অনেক বড় হবে। তাই মার্চে অনেক সুখবর আসা শুরু হবে।

রাজধানীর একটি হোটেলে ট্রাস্ট রিজিওনাল ইক্যুইটি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা অ্যাসেট ম্যানেজম্যান্টের সিইও আরিফ খান।

প্রধান অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সব মার্কেট ঠিক আছে। শুধু সেকেন্ডারি মার্কেটে সমস্যা। বিনিয়োগকারীদের সঙ্গে বসেছি, তারা কিছুই বলতে পারে না। সেকেন্ডারি মার্কেটে তো আমাদের হাত নেই। প্রাইমারি মার্কেটে, বন্ড মার্কেটে আমরা ভালো করছি।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা আর আগের মতো নেই। একই মার্কেট নিয়ে সবাই কাড়াকাড়ি করে। বাংলাদেশে যোগ্যতা থাকলে বিদেশের থেকে বেশি আয় করা যায়। বাংলাদেশে এখনও প্রচুর সুযোগ রয়েছে।

বিএসইসি চেয়ারম‌্যান বলেন, প্রতি বছর আমাদের পার ক‌্যাপিটাল ইনকাম ও জিডিপি গ্রোথ হচ্ছে। ইউরোপের অর্ধেক দেশ থেকে আমাদের জিডিপির সাইজ বড়। মালয়েশিয়ার থেকে জিডিপির সাইজ অনেক বড়। আমাদের দেশের মার্কেটে পার্চেসিং পাওয়ার ডেইলি অনেক বাড়ছে।

অনুষ্ঠানে ট্রাস্ট রিজিওনাল ইক্যুইটি লিমিটেডের চেয়ারম‌্যান তরফদার মো. রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানিয়া শারমিনসহ অন‌্যান‌্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com