ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ইফতারে এ খাবারটি খেলে নিয়ন্ত্রণে থাকবে সুগার

এই সময়ের তীব্র গরম এবং বিভিন্ন অসুখ বিসুখের কারণে রোজা রেখে সুস্থ থাকাটা বেশ চ্যালেঞ্জের বিষয়। তবে আবহাওয়ার এবং স্বাস্হ্যের ওপর কারো হাত না থাকলেও খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি পেতে পারেন স্বস্তি ও প্রশান্তি।

ব্লাড প্রেশার আর সুগার, এই দুই রোগে আক্রান্ত হলে আর নিস্তার নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ দুটো রোগের সঙ্গে আমাদের পরিচয় হয়েই যায়। বিশেষ করে রক্তে সুগারের মাত্রা বাড়লে তো আর কথাই নেই।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস বংশানুক্রমিক। তবে টেকনোলজি-নির্ভর জীবনযাত্রা এবং স্ট্রেসের কারণে ডায়াবিটিস রোগ কম বয়সেই কড়া নাড়ছে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কড়া ডায়েট মেনে চলা একান্ত প্রয়োজন। ডায়েটিশিয়ানদের মতে, সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ কিছু খাবার। সেই তালিকায় রয়ছে বেসনও। বেসন ডায়াবিটিস রোগীদের জন্য বেশ উপকারী। আর তাই রোজার দিনের ইফতারের মেন্যুতে খাবারটির নাম যোগ করে ফেলুন এখুনি।

বেসনের উপকারিতা

বেসন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ বেসন পুষ্টিগুণে ভরপুর। যদিও অনেক খাবার তৈরিতে বেসন ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি কখনো বেসন দোসা খেয়েছেন? এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও। বেসন দোসা খেলে অনেক উপকারও পাওয়া যায়। এতে উপস্থিত পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন কে, কপার, জিঙ্ক, ফাইবার, আয়রন, সোডিয়াম, ক্যালশিয়ামের মতো উপাদান নানাভাবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

কি করে তৈরি করবেন?

এক কাপ বেসন নিয়ে তাতে পরিমাণ মতো লবন দিন। এবার ওর মধ্যে সামান্য জোয়ান, হলুদের গুঁড়ো, পেঁয়াজের ছোট ছোট টুকরো, কুঁচনো টমেটো বা কাঁচা মরিচ দিয়ে দিন। স্বাদ বাড়াতে ধনেপাতা কুঁচিও দিতে পারেন। এরপর ৩-৪ কাপ জল দিয়ে দিন। ভালো করে ব্যাটার তৈরি করে নিন। এবার নন-স্টিক পাত্রে কয়েক ফোঁটা তেল দিয়ে গরম হয়ে গেলে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিন। গোটা প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করুন মজাদার, স্বাস্থ্যসম্মত বেসন দোসা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ইফতারে এ খাবারটি খেলে নিয়ন্ত্রণে থাকবে সুগার

আপডেট টাইম : ১০:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩