ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেএসসি-জেডিসি পরীক্ষার সূচি তিন মাস আগেই প্রকাশের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের মানসিক চাপ ও ভালো প্রস্তুতির জন্য তিন মাস আগেই পরীক্ষার সূচি প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে এ সময়ের মধ্যে পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জেএসসির প্রস্তাবিত রুটিনে দেখা গেছে, পূর্বের ধারাবাহিকতা রেখেই আগামী ১ নভেম্বর বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে। ১৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মাধ্যমে সৃজনশীল তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। পরবর্তী তিন দিন শিক্ষার্থীর স্ব-স্ব প্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে। গত বছরের মতো ব্যবহারিক পরীক্ষা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নম্বর পাঠালে তা ফলাফলে অন্তর্ভুক্ত করা হবে।
প্রস্তাবিত রুটিনে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর প্রবেশ করলে অবশ্যই তার কারণ ও সেই পরীক্ষার্থীর বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেসব তথ্য দায়িত্বরত শিক্ষকরা রেজিস্টার খাতায় লিখে তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবেন।

এ ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষার কমপক্ষে তিনদিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সৃজনশীর ও বহুনির্বাচনী পরীক্ষার জন্য একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জাগো নিউজকে বলেন, ‘পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি হয়, সেটি কমিয়ে আনতে পরীক্ষার কমপক্ষে তিন মাস আগেই জেএসসি ও সমমানের সময়সূচি প্রকাশ করতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। অনুমোদন পেলেই জুলাই মাসের মাঝামাঝি সময়ে এ রুটিন প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘পরীক্ষা শুরুর তিন বা চার মাস আগে শিক্ষার্থীদের কাছে রুটিন থাকলে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষা নিয়েও তাদের টেনশন কমে যাবে। এ কারণে তিন মাস আগেই সময়সূচি প্রকাশের প্রস্তাব করা হয়েছে।’

এ ধারাবাহিকতায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশেরও প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জেএসসি-জেডিসি পরীক্ষার সূচি তিন মাস আগেই প্রকাশের প্রস্তাব

আপডেট টাইম : ১০:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯