ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে নাশকতার প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার মেট্রোরেলের কাজ দ্রুত শেষের উদ্যোগ, মনোরেল নিয়েও ভাবছে সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা কানাডার রিয়ালের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট আদাবরে যুবদল নেতা মুন্না ব্যাপারীকে হত্যাচেষ্টার মা/মলা: প্রধান আসামি বাচ্চা রিপন গ্রে/প্তার র‍্যাব-২-এর অভিযানে

৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এ সময় ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী কামরুন নাহার মাহমুদ নিজেই শুনানি করেন। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।

আদেশের বিষয়ে রিটকারি আইনজীবী বলেন, উচ্চমাধ্যমিকে এবছর যারা দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তারা আবার পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ২৩ ডিসেম্বর তাদের সেই পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই যদি (৫ ডিসেম্বর) পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে শিক্ষার্থীদের আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে হবে। তাই হাইকোর্টে আমাদের আবেদন ছিলো যদি ২৫ দিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হয়, তাহলে সাড়ে ৪ লাখের মতো শিক্ষার্থী যারা উচ্চমাধ্যমিকে দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তাদের ফলাফল পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আদালত আমাদের শুনানির পর রুলসহ আদেশ দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে নাশকতার প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬