শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

খড়ের গাদায় মিলল যুবকের লাশ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

দিনাজপুর সদর উপজেলায় খড়ের গাদার ভেতর থেকে জিয়াবুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তাতীপাড়া গ্রামের একটি খড়ের গাদার ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জিয়াবুর রহমান দিনাজপুর সদরের হরিহরপুর কাউয়াপাড়ার শাহাবুদ্দিন শাহ ড্রাইভারের ছেলে। জিয়াবুর বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় শিশুরা খেলাধুলার সময় ঐ খড়ের গাদার ভেতরে লাশ দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, ঐ যুবককে বৃহস্পতিবার রাতে কে বা কারা হত্যা করে খড়ের গাদায় লাশ লুকিয়ে রেখেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ যুবকের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com