ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোজার সময় যেন দেশবাসীর কষ্ট না হয় সেজন্য বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কমিটি ও সংস্থা কাজ করে যাচ্ছে। প্রশাসনের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাদের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদেরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ব্যবসায়ীরা যেন চড়া মূল্যে জিনিসপত্র না বিক্রি করে সেটা খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে ব্যবসায়িদের সীমিত লাভে পণ্য বিক্রি করতে হবে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জনপ্রতিনিধিদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন কিনা। আওয়ামী লীগের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাঘাট পাকা হয়েছে, স্কুল-কলেজে নতুন নতুন ভবন হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত কীভাবে দেশে গ্রেনেড হামলা, জ্বালাও-পোড়াও করেছে তা আপনারা জনগণের কাছে তুলে ধরবেন। আর শেখ হাসিনার সময়ে দেশে কি কি উন্নয়ন হয়েছে তাও তুলে ধরবেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর ও সাটুরিয়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩