ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা

গণ অধিকার পরিষদের জাতীয় সম্মেলন আজ

অনলাইন ডেস্কঃ আজ দলীয় কার্যালয়ে উচ্চতর পরিষদের ভোট গ্রহণের মাধ্যমে গণ অধিকার পরিষদের প্রথম জাতীয় সম্মেলনের কার্যক্রম শুরু করবেন নুরপন্থীরা।

গণ অধিকার পরিষদের (নুর-রাশেদ) মিডিয়া সমন্বয়ক আবু হানিফ জানান, সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে উচ্চতর পরিষদের ১৩টি পদে ভোটগ্রহণ শুরু হবে। এই ১৩টি পদে তিনি নিজেসহ ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ১২৬ জন।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সদস্য সচিব নুরুল হক নুর ছাড়াও যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব, জাফর মাহমুদ ও বায়জিদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানসহ যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, সহকারী সদস্যসচিব জিলু খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে মোট ভোটার থাকবেন ২১৬ জন।

কাউন্সিলের বিষয়ে রাশেদ খান বলেন, ‌‘আমাদের জোর প্রস্তুতি রয়েছে। আশা করি, সুষ্ঠু ভোটের মাধ্যেম আমাদের কমিটি চূড়ান্ত হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

গণ অধিকার পরিষদের জাতীয় সম্মেলন আজ

আপডেট টাইম : ১২:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩