শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

বিড়াল ছানা হত্যার অভিযোগের মামলায় কলেজছাত্রীর বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দু’দিন বয়সী বিড়াল ছানা হত্যার অভিযোগের মামলায় খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মেহজাবিনের বিরুদ্ধে চার্জশিট (দোষীপত্র) দাখিল করেছে পুলিশ।

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। চার্জশিট গ্রহণের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য রয়েছে।

মুগদা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলম সোমবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন, ইশরাত জাহান মেহজাবিন (১৭) নির্দয়ভাবে একটি ২-৩ দিন বয়সের বিড়াল ছানাকে প্লাস্টিকের পাইপ এবং স্টিলের ছোরা দিয়ে হত্যা করে প্রাণির প্রতি নিষ্ঠুরতা আইন, ১৯২০ সালের ৭ ধারায় অপরাধ করেছেন। কিন্তু ইশরাত জাহান মেহজাবিন প্রাপ্তবয়স্ক না হওয়ায় শিশু আদালতে বিচার প্রার্থনা করছি।

এর আগে ২২ মার্চ ইশরাত জাহানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। অপরদিকে ইসরাতের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া তিনি এ দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২১ মার্চ তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন দেবনাথ বলেন, ইসরাত জাহান দুদিনের একটি বিড়াল ছানাকে নির্মমভাবে হত্যা করে। এরপর হত্যার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে। ভিডিওটি ফেসবুকে দেখতে পায় কেয়ার ফর পাওয়ার নামে একটি সংগঠন। তারা বন্যপ্রাণি নিয়ে কাজ করেন। বিড়াল ছানা হত্যার অভিযোগে সংগঠনের মহাসচিব জাহিদ হাসান ইসরাতের নামে মামলা করেন।

তিনি আরও বলেন, ইসরাত খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার দাবি, সে ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এ কাজ করেছিল। সে দুদিন আগে বিড়াল ছানাটি হত্যা করে। তার বাসা গোপীবাগের ষষ্ঠ লেনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com