ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক

১১ মামলার আসামি সাবেক ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ সন্ত্রাসবিরোধী আইনসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবিরকে (৩৯) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন।

তিনি জানান, গ্রেপ্তার এনামুল কবির সন্ত্রাসবিরোধী আইনে সিএমপির কোতোয়ালি থানায় ২০১৫ সালে করা একটি মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।
সহকারী এসপি ওয়াহিদা পারভীন জানান, এনামুল কবির ২০১৫ সালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১ মামলার আসামি সাবেক ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩