শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সাত গোলের ম্যাচ জিতে ফাইনালে ব্রাজিল

  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছিল ব্রাজিল। এবার স্বাগতিক চিলিকে সেমিতে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

গত ৫ আগস্ট চিলির ইকুইকে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪টায় এ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে চিলিকে হারিয়েছে।

এর আগে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে। আর দ্বিতীয় সেমিফাইনাল থেকে ব্রাজিল ৪-৩ গোলে চিলিকে পরাজিত করে দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে।

১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়। তবে আর্জেন্টিনার চার ম্যাচে জয় কেবল একটিতে। আজ রোববার (১৩ আগস্ট) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com