শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

স্ট্যাটাস দেওয়ার পরই হাসপাতালে হিনা খান

  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। তবে ঠিক কী কারণে তাকে ভর্তি করাতে হয়েছে, সেটা এখনো জানা যায়নি।

জানা গেছে, কাশ্মীরের মেয়ে হলেও শোবিজে কাজের সূত্রে মুম্বাইতে থাকেন হিনা। কিন্তু এই শহরে নাকি একেবারেই শ্বাস নেওয়া যায় না। কয়েক দিন আগেই এমন অভিযোগ করেন করেন তিনি। অভিনেত্রী বলেন, বর্তমানে মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি বসবাসের যোগ্যতা হারাচ্ছে মুম্বাই।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন স্ট্যাটাসের পরদিনই হাসপাতালে ভর্তি করাতে হলো হিনাকে। শুক্রবার (২৭ অক্টোবর) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে হিনা লিখেছেন, খুশি ও ভালোবাসা ছড়িয়ে দিন। আপনি কোথায় আছেন, কোন মানসিক অবস্থায় রয়েছেন, সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আয়না দেখলেই নিজের একটা ছবি তুলে নিন।

ওই ছবিতে দেখা যায়, হিনার পরনে রয়েছে হাসপাতালের পোশাক। সঙ্গে উঁচু করে বাঁধা পনিটেল।

প্রসঙ্গত, ছোট পর্দায় কাজ করছেন এক দশকেরও বেশি সময়। স্টারপ্লাসের ‘ইয়ে রিস্তা ক্যা কহলতা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর নাম লেখান বড় পর্দায়। সেখানেও দর্শকদের নজর কেড়েছেন হিনা। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ জায়গা করে নিয়েছে অস্কার লাইব্রেরিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com