শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কলকাতায় যেভাবে সময় কাটাচ্ছেন পাক ক্রিকেটাররা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

ভারত-পাকিস্তান ইস্যু কারণে ভারতে সফরে সেভাবে যেতে পারেন না পাকিস্তান টিম। মূলত আইসিসর ইভেন্ট ছাড়া এখন সেভাবে দেখা হয় না দুই পক্ষের। বিশ্বকাপের ম্যাচের কল্যাণে ৭ বছর পর কলকাতায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট টিম।

বিশ্বকাপের টানা হারের কারণে এরই মধ্যে সেমিফাইনালের আশা শেষ দলটির। রোববার বিকেল হোটেলের সুইমিং পুলে ঘণ্টাখানেক সময় কাটান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

কলকাতার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— সাঁতার পর্ব শেষ করেই উপস্থিত পুলিশকর্মীদের লং ড্রাইভে নিয়ে যাওয়ার অনুরোধ করেন পাক অধিনায়ক। নিরাপত্তার ঘেরাটোপে থাকা বাবরকে নিয়ে বেশি দূরে যাওয়ার ঝুঁকি নিতে চাননি কেউই। বাবর ফের জানতে চান, সামান্য দূরে যাওয়া সম্ভব কি না। পুলিশকর্মীরা তার পরে সিদ্ধান্ত নেন তাকে নিউ টাউনের ইকো পার্কে নিয়ে যাওয়ার। তাতে সামান্য ঘোরাও হবে। ইকো পার্কের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। রাত ৮টা নাগাদ ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে বাবর ঘুরে আসেন ইকো পার্ক।

কলকাতায় হায়দরাবাদের মতো কড়াকড়িতে রাখা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট টিমকে। ক্রিকেটারেরা যাতে শহর উপভোগ করতে পারেন, সে দিকটাও খেয়াল রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com