ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

তালেবানের মর্টার হামলায় অন্তত নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, ফারিয়াব প্রদেশের খাজা সাব্পুশ জেলার ওই মার্কেটটি সেনাবাহিনীর একটি চেকপয়েন্টের কাছে অবস্থিত। তালেবান ওই চেকপয়েন্ট লক্ষ্য করে মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছুড়েছিল এবং তা বাজারে এসে পড়ে। এমন সময় এই মর্টার হামলার ঘটনা ঘটল যখন আফগান সরকারকে বাইরে রেখে কাতারের দোহায় তালেবানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে আমেরিকা।

সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে হামলা চালায়। তারা তখন দাবি করেছিল, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে। তবে এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। পার্সট্যুডে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তালেবানের মর্টার হামলায় অন্তত নিহত ১৪

আপডেট টাইম : ১১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯