শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

তীব্র শীতে রাজশাহীতে মাধ্যমিক বিদ্যালয় দুদিন বন্ধ

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ বার পঠিত

তীব্র শীতের কারণে রাজশাহীতে মাধ্যমিক বিদ্যালয়গুলো দুই দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোও এক দিন বন্ধ রাখা হবে।

জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়গুলো রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) এবং প্রাথমিক বিদ্যালয়গুলো রোববার বন্ধ থাকবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, তারা শুধু রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার আবার আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তাহলে সেদিনও জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

এদিকে শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com