ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

হজ এবং ওমরাহ বয়কটে লিবীয় মুফতির ফতোয়া জারি

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মক্কায় পবিত্র হজ এবং ওমরাহ পালনের পরিকল্পনা বাতিল করতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার দেশ লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি। হজ এবং ওমরাহ পালনে সৌদি আরবে না যাওয়ার আহ্বান জানিয়ে ফতোয়া জারি করেছেন তিনি।

মুফতি সাদিক আল ঘারিয়ানি বলেছেন, বার্ষিক হজ কিংবা ওমরাহ পালন কারীদের মধ্যে অনেকেই দ্বিতীয় বারের মতো ওমরাহ করছেন। এই ওমরাহ বছরের যে কোনো সময় করা যায়। তবে যারা দ্বিতীয় বারের মতো হজ কিংবা ওমরাহ পালন করতে যাচ্ছেন; তারা ভালো কাজের পরিবর্তে একটি পাপকাজ করবেন।
এ ফতোয়া জারির ব্যাখ্যা দিয়ে লিবিয়ার এই গ্র্যান্ড মুফতি বলেন, কারণ হজ কিংবা ওমরাহর জন্য হাজিরা সৌদি আরবকে অর্থ দেবেন। আর এই অর্থ সৌদি আরবের শাসক আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ব্যয় করবে।

তিনি বলেন, এই অর্থ লিবিয়ায়, ইয়েমেনে, সুদান, তিউনিশিয়া ও আলজেরিয়ায় মুসলিম গণহত্যায় ব্যয় করবে সৌদি আরব। এক ভিডিও বার্তায় মুফতি সাদিক বলেন, বিশ্বের এমন কোনো জায়গা নেই, যা সৌদি আরব ধ্বংসস্তুপে পরিণত করেনি।

এই ফতোয়া জারির জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে পুরোপুরি জবাবদিহী থাকবেন বলে জানিয়েছেন মুফতি সাদিক।

সূত্র : উর্দূ পয়েন্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

হজ এবং ওমরাহ বয়কটে লিবীয় মুফতির ফতোয়া জারি

আপডেট টাইম : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯