ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

মসজিদে মিললো ১২০০ বছরের পুরনো স্থাপত্য নিদর্শন

ইসলামের ইতিহাসে মহাগুরুত্বপূর্ণ সৌদি আরব। আর দেশটির ঐতিহাসিক নগরী জেদ্দা। যেখানে অসংখ্য ইতিহাস আর ঐতিহ্য লুকিয়ে আছে। আর সেখানেই এবার ওথমান বিন আফ্ফান মসজিদের ভেতর পাওয়া গেছে ১ হাজার ২০০ বছরের পুরোনো স্থাপত্য নিদর্শন।

জেদ্দায় যেসব ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই পুরোনো মসজিদটির প্রাচীন অংশ খুঁজে পাওয়া গেছে। এই কার্যক্রমটি চালিয়েছে জেদ্দা ঐতিহাসিক বিভাগ প্রকল্প (জেএইচডিপি)। এর মাধ্যমে বেরিয়ে এসেছে মসজিদটির পুরোনো ইতিহাস।

এছাড়া মসজিদটিতে প্রকাশ পেয়েছে ঐতিহ্যগত স্থাপত্য শৈলী— যেটিতে রয়েছে খোলা এবং একটি আচ্ছাদিত নামাজের স্থান।

উল্লেখযোগ্য যে, এই মসজিদটিতে বেশ কয়েকবার সংস্কার কাজ চালানো হয়েছে। সর্বশেষ সংস্কারটি হয়েছে বিশ শতকে। তবে এটির আসল মিরহাব এবং স্থানিক ডিজাইনটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আরও খুঁজে বের করা হয়েছে কয়েকশ প্রত্নবস্তু। এরমাধ্যমে আরো প্রকাশ পেয়েছে মসজিদটির স্থায়িত্ব এবং কয়েক ধাপে নির্মাণের বিষয়টি।

যার মধ্যে অন্যতম হলো মাটির তৈরি টাইলস, প্লাস্টার এবং ঐতিহ্যবাহী টাইলস। যেগুলো মসজিদটির মেঝেতে ব্যবহার করা হয়েছিল।

এছাড়া মসজিদটির নিচে পাওয়া গেছে প্রাচীন আমলের একটি পানির ট্যাংক। যা প্রায় ৮০০ বছরের পুরোনো। পানির সমস্যা সমাধানে জেদ্দার মানুষ কি ধরনের পন্থা অবলম্বন করতেন সেটিও বেরিয়ে এসেছে এই প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে।

মসজিদটির ভেতর চীনামাটির বাসন এবং পানির পাত্রও পাওয়া গেছে। এগুলো কয়েকশ বছরের পুরোনো। যার মাধ্যমে ঐতিহাসিক বাণিজ্য পথ এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়টি ফুটে উঠেছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

মসজিদে মিললো ১২০০ বছরের পুরনো স্থাপত্য নিদর্শন

আপডেট টাইম : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪