মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

তুরস্কের উপকূলে নৌকাডুবিতে ৭ শিশুসহ নিহত ২২

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

তুরস্কের এজিয়ান সাগরের গোকসিয়াদা দ্বীপের কাছে ২২ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে ৭ জন শিশু রয়েছে। খবর আল জাজিরার।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত ২২ জন কোন দেশের নাগরিক, তা বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

গর্ভনর ইলহামি আকতাস তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিকে বলেন, তুর্কি কোস্টগার্ড কানাতালে প্রদেশের ইসেবাত শহরের উপকূল থেকে দুজনকে উদ্ধার করেছে এবং দুজন নিজ থেকে উপকূলে আসতে পেরেছে।

কর্তৃপক্ষ বলছে, রাতেই দুর্ঘটনা ঘটে। গোকসিয়াদার কাছে কাবাটেপেতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স অপেক্ষমান রয়েছে। উদ্ধার অভিযান চলছে, উদ্ধার কাজে একটি প্লেন, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা এবং ৫০২ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছেন।

তুরস্কের কোস্টগার্ড জানায়, সপ্তাহের শুরু থেকে তারা অবৈধভাবে গ্রীসে যাওয়ার পথে শতাধিক মানুষকে বাঁধা দিয়েছে। যার মধ্যে শিশুরাও ছিল। অবৈধ অভিবাসী বোঝাই নৌকা ঠেলে দেয়ায় এথেন্সের বিরুদ্ধে অভিযোগ করেছে তুরস্ক।

গত বছরের ডিসেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এথেন্সে ভ্রমণ করেন। এ ভ্রমণে গ্রীসের সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যাপারে দুই দেশ সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনেক অভিবাসী তুরস্কে থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। এজন্য তারা গ্রীসকে বেছে নিচ্ছে। তবে সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে অনেকের মৃত্যু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com