মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সাইমন

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১২ বার পঠিত

আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ‘ফাইন গায়েল’ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস। রোববার (২৪ মার্চ) ফাইন গায়েল পার্টির প্রধান নিযুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, এটি ছিল আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অটিস্টিক ছোট ভাইয়ের জন্য অটিজম সেবার প্রচারণার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন সাইমন হ্যারিস। আইরিশ রাজনৈতিক দল ফাইন গেলের নতুন নেতৃত্ব পাবার পর মাত্র ৩৭ বছর বয়সে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সাংবাদিকদের ভারাদকার বলেন, আমি ফাইন গায়েলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।

‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারাদকার বলেন, আয়ারল্যান্ডের নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে আর ‘সেরা উপযুক্ত ব্যক্তি’ হিসেবে মনে করেন না তিনি।

আগামী ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন ফাইন গেয়েলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ৩৮ বছর বয়সের আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফাইন গেয়েল নেতা লিও ভারাদকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com