ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৮ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাং শহরের তাউং বাজার ক্যাম্প দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাং, অ্যান এবং মাইবোন শহরে লড়াই চালিয়ে যাচ্ছে।

আরাকান আর্মির যোদ্ধাদের সঙ্গে ২৩৪ তম পদাতিক ব্যাটালিয়নের ৫০ জন জান্তা সৈন্যের সংঘর্ষ হয়। বুথিডাং শহরের অধীনে কিয়াউক ফিউ তাং গ্রামে জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ৮ সামরিক সেনা নিহত হয়। এ সময় এএ যোদ্ধারা তাউং বাজার ক্যাম্প দখল করে।

বিদ্রোহীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এসময় আরাকান আর্মির দুই সদস্য সামান্য আহত হন। জান্তা বাহিনী ড্রোন, বিমান হামলা এবং গ্রাউন্ড আর্টিলারি শেল ব্যবহার করে আক্রমণ চালায়। মাইবোন শহরের আওতাধীন লে থন গ্রামের প্রায় ২৪০০ মিটার উত্তর-পূর্বে একটি পাহাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরাকান আর্মির বিদ্রোহীরা ধীরে ধীরে মংডু শহরের কাইইন চাউং সীমান্ত রক্ষী ফাঁড়ি দখল করতে তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়েতে সামরিক বাহিনীর গ্রেনেড হামলায় ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন।

আহত ব্যক্তিদের ইয়া চ্যান পাইন গ্রামের কাছে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এক মানবাধিকার কর্মী জানিয়েছে, সেখানে ২ জন নয় ৪ জন নিহত হয়েছে। ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৮ সেনাসদস্য নিহত

আপডেট টাইম : ০১:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪