শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

তিন দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন ডাচ রানি ও বান কি মুন

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রধান হিলদা ক্যাথি হেইন। তিনি মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন।

একই অনুষ্ঠানে অংশে নিতে মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন। তার স্ত্রী উ সুন তায়েকও তার সঙ্গে আসবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠকের উদ্বোধন করবেন।

গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বান কি মুন।

এ বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।

এ ছাড়া ৯ জুলাই বিকেলে ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের তথা ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। তিনি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক স্পেশাল অ্যাডভোকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com