বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত

যশোরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

আদালত প্রতিবেদকঃযশোরের অভয়নগরের চাঞ্চল্যকর কলেজছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় পলাতক আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ মে, বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জুন রাতে নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমলপানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করা হয়। অচেতন অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাওড়ের কচুরিপনার নিচে লুকিয়ে রাখে। ঘটনার পরেরদিন ২ জুন বাবুর মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল করে অজ্ঞাতপরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমলপানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে। অচেতন অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ বাওড়ের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

[ঘটনার পরেরদিন ২ জুন কলেজছাত্র বাবুর মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সেই সূত্র ধরে পুলিশ আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরিপানা থেকে উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামানের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com