সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

নির্বাচনী প্রচার শেষে ধ্যানে করবেন নরেন্দ্র মোদী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে শেষ দফার লোকসভার ভোটগ্রহণ শেষ হচ্ছে শনিবার (১ জুন)। কিন্তু বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন।

এদিন সন্ধ্যাতেই কন্যাকুমারীতে ধ্যানে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি।

২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে।

ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। যুক্ত হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল। মূল ভূখণ্ড পেরিয়ে আরও কিছুটা এগোলে তবেই বিবেকানন্দ রক।

এখানে রয়েছে কন্যাকুমারীর মন্দির। সমুদ্রের উত্তাল ঢেউ চারদিক থেকে আছড়ে পড়ে এখানে। একদা এখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেখানেই, ধ্যানমণ্ডপমে ধ্যানে বসছেন মোদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com