ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

আন্তর্জাতিক যোগ দিবসে কাশ্মীরে মোদির যোগাভ্যাস

আন্তর্জাতিক ডেস্কঃ দশম আন্তর্জাতিক যোগা দিবল পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরের রাজধানীর প্রাণকেন্দ্র ডাল লেকের ধারে যোগ দিবস উপলক্ষে ভাষণও দেন প্রধানমন্ত্রী।

এ বছরের বিশেষ এই দিনের লক্ষ্য, তরুণ মন ও দেহের ওপর যোগের গভীর প্রভাব তুলে ধরা। হাজার হাজার মানুষকে যোগব্যায়াম অনুশীলনে একত্রিত করা, বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতার প্রচার করা।

গতকাল থেকেই এই বিশেষ দিন পালনের তোরজোড় শুরু হয়েছিল। প্রথমে ঠিক ছিল শ্রীনগরের হৃদয়ে ডাল লেকের ধারে শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে। সবার সঙ্গে সেখানে যোগ দেবেন মোদী। কিন্তু বাদ সাধে ভারী বৃষ্টি। তাই পরিকল্পনা বদলে ডাল লেকের তীরে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সেখানে অংশ নিয়ে মোদী বলেন, যোগ দিবসে দেশবাসী ও বিশ্বের প্রতিটি কোণে যোগব্যায়াম অনুশীলন করা মানুষকে শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক যোগ দিবস আজ ১০ বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে, আমি জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের এই প্রস্তাবটি ১৭৭টি দেশ সমর্থন করেছিল।

তিনি বলেন, তারপর থেকে যোগ দিবস পালিত হয়ে আসছে। নতুন রেকর্ড গড়ছে। বিশ্ব দেখছে যোগের মাধ্যমে নতুন অর্থনীতির পথ প্রশস্ত হচ্ছে। ভারতে ঋষিকেশ ও কাশী থেকে কেরালা পর্যন্ত যোগের মাধ্যমে পর্যটনের একটি নতুন সংযোগ দেখা যাচ্ছে। সারা বিশ্ব থেকে পর্যটকরা ভারতে আসছেন। কারণ তারা এদেশে সঠিক পদ্ধতিতে যোগব্যায়াম শিখতে চান।

সূত্র: এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

আন্তর্জাতিক যোগ দিবসে কাশ্মীরে মোদির যোগাভ্যাস

আপডেট টাইম : ০১:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪