রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২ কুড়িগ্রামে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ লালমনিরহাটে মঙ্গলবার শুরু হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে

কাশ্মিরে সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃজম্মু-কাশ্মীরে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা এবং দুজন বেসামরিক নাগরিক। শনিবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রশাসিত অঞ্চলটির অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা চালায়। কথিত এসব সন্ত্রাসী বিদেশি নাগরিক বলে বিশ্বাস ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।

গত এক বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কোকেরনাগে গোলাগুলিতে এক কমান্ডিং অফিসার, সেনাবাহিনীর মেজর এবং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, “সন্ত্রাসীদের নির্বিচার ও বর্বর হামলায় দুই বেসামরিক মানুষ আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে। অভিযান এখনো অব্যাহত আছে।”

সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে অতিরিক্ত সেনা সদস্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com