সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী হত্যা মামলায় (৮ নম্বর মামলা) তাকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগও রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com