শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

‘শেখ হাসিনার মতো ভুল মমতা করবেন না’

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল মমতা বন্দোপাধ্যায় করবেন না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস দলীয় মন্ত্রী উদয়ন গুহ। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠায় এই মন্তব্য করেছেন তিনি।

উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মমতার দিকে আঙুল তুলবেন, তাদের আঙুল ভেঙে দেওয়া হবে। দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের এই মন্তব্য রাজ্যের বিরোধীদলীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তিনি আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সরকারবিরোধী বিক্ষোভের তুলনা করেছেন।

তৃণমূল দল শনিবার কোচবিহার জেলায় এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কোচবিহারের সাগরদিঘিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যারা সমাজিকমাধ্যমে মমতাকে গালাগালি করছেন এবং পদত্যাগ দাবি করছেন, তাদের আঙুল ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে তারা বাংলাকে বাংলাদেশ তৈরির চেষ্টা করবে।

তিনি আরও বলেন, ‘তারা জানে না, শেখ হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না এবং করেননি। আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর করার পরও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এবং সরকার এখানে বাংলাদেশ হতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ হতে দেবে না।

উদয়ন গুহের এই বক্তব্যের পর বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় কটাক্ষ করে বলেন, ‘হাজার হাজার, লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন। রাত দখল করেছেন নারীরা। ওই কর্মসূচিতে কত লোক ছিল! তিনি কয়টা হাত ভাঙবেন? কার আঙুল ভাঙবেন? এমন যেন না হয় যে, আগামী দিনে তার নিজের আঙুলও ঠিক থাকবে না।

বিজেপি নেতা আরও বলেন, ‘পুলিশের সহযোগিতায় সব কিছু হচ্ছে। যদি ওই রাতে আরজি কর হাসপাতালে বিরোধী দলের লোকজন থাকতেন, তবে পুলিশ গুলি চালাতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com