রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২ কুড়িগ্রামে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ লালমনিরহাটে মঙ্গলবার শুরু হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক ‘মোবাইলে বিয়ে’ নিয়ে তোলপাড়, মানববন্ধন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচনে জিতলে উপদেষ্টা হিসেবে মাস্ককে চান ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিজের মন্ত্রিসভা বা উপদেষ্টা পদে দেখতে চান।

সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি খুবই স্মার্ট একজন মানুষ। যদি তিনি আমার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা কিংবা আমার উপদেষ্টা পদে আসতে রাজি হন, তাহলে আমি খুব খুশি হবো; সত্যিই খুশি হবো। তিনি অত্যন্ত মেধাবী মানুষ।”

আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, ‍যিনি ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০২০ সালের নির্বাচনে অবশ্য তিনি পরাজিত হন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে।

‘তিনি নিজেকে কী মনে করেন?’ ট্রাম্পকে তীব্র ভর্ৎসনা বাইডেনের
এবারের নির্বাচনেও ট্রাম্প-বাইডেনের দ্বৈরথের কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাইডেন। তার স্থলে নতুন প্রার্থী হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

এদিকে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক সরাসরি কখনও রাজনীতি করেছেন বা রাজনৈতিক দলের সদস্য হয়েছেন বলে শোনা যায়নি, তবে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মাঝে মাঝেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রতিটি বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে ৭ হাজার ৫০০ ডলার কর দিতে হয়। সোমবারের সাক্ষাৎকারে রয়টার্স প্রশ্ন করেছিল, প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে এই কর তিনি বাতিল করবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, “আমি এ ব্যাপারে এখনও চুড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। এটা সত্যি যে আমি বৈদ্যুতিক গাড়ির একজন বড় ভক্ত, কিন্তু একই সঙ্গে আমি জ্বালানি চালিত গাড়ি এবং হাইব্রিড গাড়িও ভালবাসি। গাড়ির প্রতি আমার একপ্রকার দুর্বলতা রয়েছে। যে কোনো নতুন প্রযুক্তির গাড়ি আমার ভালো লাগে।”

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com