ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

প্রধান উপদেষ্টার তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

সিটিজেন প্রতিবেদকঃপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের ‘ত্রাণ ও কল্যাণ তহবিলে’ ২৩ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন অর্থাৎ ১ কোটি টাকা রয়েছে। বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) বাংলা‌দেশ ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আগস্ট ২০২৪ মাসের এক দিনের মূল বেতনের সমপরিমাণ এক কোটি টাকা অর্থাৎ মোট ২৩ কোটি টাকা দেওয়া হবে।

পর্ষদ আরও সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে জুলাই‌ ‌বিপ্লবে হতাহতদের সাহায্যে গঠিতব্য ফাউন্ডেশনে ৫ পাঁচ কোটি টাকা দেওয়া হবে । অর্থাৎ সব মিলিয়ে মোট ২৮ কোটি টাকা দেবে আর্থিক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।

নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত এক হাজারের ওপরে নিহত হয়েছেন এবং ৪০০ জনের ওপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি।

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

প্রধান উপদেষ্টার তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট টাইম : ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪