ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

নজরুল ইসলাম ও মাহতাবুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা

সিটিজেন প্রতিবেদকঃ হত্যা মামলার আসামি হয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান (নাসির)। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় এ দুই ব্যাংক উদ্যোক্তা ও ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ইমন হোসেন গাজীর (৩৬) ভাই আনোয়ার হোসেন গাজী মামলাটি দায়ের করেন। ২৮ আগস্ট দায়েরকৃত মামলাটি তদন্তে উপপরিদর্শক মির্জা মো. বদরুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে ইমন হোসেন গাজী অংশ নেয়। শান্তিপূর্ণ ওই মিছিলে অংশ নেয়া ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়। নির্বিচারে নিক্ষিপ্ত গুলিতে ইমন হোসেন গাজীসহ অনেকে মারা যান।

চাঁদপুর সদরের বাসিন্দা ইমন হোসেন গাজীর সহোদর ভাই মো. আনোয়ার হোসেন গাজী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের (মামলা নং-২৮) করেন। দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ১১৪ ধারায় দায়েরকৃত ওই মামলায় ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৮৫ আসামির নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ৫০-৬০ জনকে। এজাহারে উল্লেখিত আসামিদের তালিকায় ২৬ নম্বরে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাম উল্লেখ করা হয়। গত ২৯ আগস্ট এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য নতুন পর্ষদ ঘোষণা করা হয়। তবে নতুন পর্ষদে নজরুল ইসলাম মজুমদার স্থান পাননি। আসামিদের তালিকায় ২৭ নম্বরে নাম রয়েছে হাবিব উল্লাহ ডনের। তিনিও এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক ও বারভিডার নেতা।

মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে গোলাম কিবরিয়া, পিতা নুর মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছে। আর ২৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে মো. মাহতাবুর রহমানের (পিতা-কাজী আব্দুল হক) উল্লেখ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, মো. মাহতাবুর রহমান (নাসির) চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংক পিএলসির চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি দুবাইভিত্তিক আল-হারামাইন গ্রুপেরও কর্ণধার। আর গোলাম কিবরিয়া না হলেও গোলাম কবির নামে এনআরবি ব্যাংকের একজন ভাইস চেয়ারম্যান রয়েছেন। মামলায় উল্লেখিত নামটি এ ব্যাংক পরিচালকেরই বলে যাত্রাবাড়ী থানা সূত্র জানিয়েছে।

মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বণিক বার্তাকে বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররচনায় খুন করার অপরাধে নিহতের ভাই মামলাটি দায়ের করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

নজরুল ইসলাম ও মাহতাবুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট টাইম : ১২:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪