বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ

১২ বিচারপতিকে প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

আদালত প্রতিবেদকঃ নানা দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই বিচারপতিরা বিচারিক ক্ষমতা হারাবেন নাকি আপাতত ছুটিতে পাঠানো হবে সেটি এখনও নিশ্চিত নয়।

এমন পরিস্থিতিতে, দুর্নীতিগ্রস্থ ও আওয়ামী পক্ষপাতিত্বের অভিযুক্ত বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

এদিকে, আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আজ সকাল ১১টা থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন।

কর্মসূচি ঘিরে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে হাইকোর্ট মাজার গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে সাদা পোশাকেও রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com