বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

কারাগারে ইমরান খান সুস্থ আছেন: পিটিআই প্রধান

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ কারাবন্দি ইমরান খানের শরীর ভালো আছে বলে জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) চিকিৎসকদের একটি দল আদিয়ালা কারাগার পরিদর্শনের পর তিনি এই তথ্য জানান।

গহর আলী খান বলেন, খান সাহেবের শরীর সুস্থ আছে ও তিনি অন্তত এক ঘণ্টা ব্যায়াম করেছেন।

পিটিআই চেয়ারম্যান নিশ্চিত করে জানান, দুইজন ডাক্তার আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখতে যান। দুই ডাক্তারের মধ্যে একজন ইএনটি ও একজন মেডিকেল বিশেষজ্ঞ।

এক এক্স বার্তায় তিনি বলেন, আমাদের জানানো হয়েছে ইমরান খানের শরীর ভালো আছে ও তিনি ব্যায়াম করেছেন। ইমরান খানের মেডিকেল রিপোর্ট দ্রুত পাওয়া যাবে বলেও জানান তিনি।

তিনি পিটিআই কর্মী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা দলের প্রতিষ্ঠাতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

এদিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত প্রায় এক দশকের মধ্যে এটাই ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর।

এসসিওতে রয়েছে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার হিসেবে যুক্ত আরও ১৬টি দেশ।
সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com