ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

যুক্তরাষ্ট্রে ফেরিঘাট ধসে নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের উপকূলে একটি ফেরিঘাটের কিছু অংশ ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ডের জাহাজ।

স্থানীয় সময় শনিবার বিকেলে সাপেলো দ্বীপের গুল্লাহ-গিচি সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনকালে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ঘাটে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। খবর আল জাজিরা ও সিএনএন।

কর্তৃপক্ষ বলেছে, সাপেলো দ্বীপের গুল্লাহ গিচি সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। কয়েক দশক আগে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কৃষ্ণাঙ্গ লোকজনদের ধরে এনে যুক্তরাষ্ট্রে দাস হিসেবে ব্যবহার করা হতো। গুল্লাহ গিচি সম্প্রদায়ের সদস্যরা দ্বীপটিতে দীর্ঘদিন ধরে তাদের ঐতিহ্য ধরে রেখেছেন।

ফেরিঘাট পরিচালনাকারী জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেছেন, সাভান্নাহ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে শনিবার দুপুরের দিকে ফেরিটি ধসে পড়েছে। ওই সময় দ্বীপে যাওয়ার অনেক মানুষ ফেরির অপেক্ষায় ছিলেন।

তিনি বলেন, জীবিতদের উদ্ধারে অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি আমরাও তল্লাশি অভিযান পরিচালনা করছি।

এদিকে, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বর্তমানে জর্জিয়ার রাজধানী আটলান্টায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। যেকোনও ধরনের ফেডারেল সহায়তার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে।

সাপেলো দ্বীপে কেবল নৌকা ও ফেরির মাধ্যমে পৌঁছানো যায়। সরকারি ফেরিতে করে এই দ্বীপে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বসবাস করা দ্বীপ সম্প্রদায়গুলোর একটি গুল্লাহ গিচি। দ্বীপের বাসিন্দা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বার্ষিক একটি উৎসব উদযাপনের সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফেরিঘাট ধসে নিহত অন্তত ৭

আপডেট টাইম : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪