ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন

নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক

কালিমুল্লাহ ইকবাল:

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা কমিটির সভাপতি ও নিবেদিতপ্রাণ নদীযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, নদ-নদী, খাল-বিল ও পরিবেশ রক্ষায় অ্যাডভোকেট মজিবুর রহমানের আপসহীন ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নদী দখল ও দূষণের বিরুদ্ধে তিনি আমৃত্যু সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর আদর্শ ও কর্মের ধারাবাহিকতা বজায় রেখে নদী রক্ষার আন্দোলন আরও জোরদার করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক

আপডেট টাইম : ০৭:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬