ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্ততপক্ষে ৩৬ জন মারা গেছেন।সোমবার (৪ নভেম্বর) এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ আসনের যাত্রীবাসী বাসটি আজ সকালে মারচুলার কাছে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।

ধামি জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। গুরুতর আহতদের দরকারে হেলিকপ্টারে করে নিয়ে আসা হবে।

এ ঘটনায় স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪