ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

এ বছর মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে আজ। এ বছর মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।
এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মাদরাসা বোর্ডের অধীনে এবার মোট ৮৬ হাজার ১৩৮ জন পরীক্ষা দিয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৭ হাজার ৭৯৩ জন।

এবার ৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবার এ সংখ্যা ছিল ২০ হাজার ৮৬১ জন। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬১৫টি। ৭টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এ বছর মোট ৪৪৮টি কেন্দ্রে ২ হাজার ৬৯৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। মোট বহিষ্কার হয়েছে ১৩১ জন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেট ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এ বছর মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ

আপডেট টাইম : ০৪:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯