মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত। পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গবেষণা হচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ধামইরহাটে এস এস সি ও সমমানের দাখেল পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত গ্যাস সরবরাহে গ্রাহকবান্ধব হতে বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৬; বড় ক্ষয়ক্ষতি নেই ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে, আলোচনা অনিশ্চিত মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না সৌদি আরব

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ইরানের সঙ্গে যুদ্ধ চায় না সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত সৌদির স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। সম্প্রতি ইরানের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। খবর পার্স ট্যুডে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেন, ইয়েমেনসহ কোন স্থানেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না সৌদি আরব।
তিনি আরও বলেন, পবিত্র মক্কায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির গত জুনের বৈঠকের সময় তেহরানের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।

আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়টির জন্য দুই দেশের পক্ষ থেকেই উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে। ইয়েমেনে যুদ্ধের তীব্রতা কমানোর সময় এসে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। হামলায় এ পর্যন্ত সেখানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। সম্প্রতি সৌদি আরবের মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com