রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের হাতিয়ায় বাবা-ছেলে দু’জনই গুরুতর অসুস্থ মানবিক সহায়তার আবেদন চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন আর্টেমিস নভোচারীরা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানো হবে : ইসরাইল টানা চতুর্থবারের মতো নৌকা বাইচে অক্সফোর্ডকে হারালো ক্যামব্রিজ গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি : অর্থমন্ত্রী হাম-রুবেলার টিকাদান শুরু ৩০ উপজেলায়

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের আপত্তিতে অনিশ্চিত ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।

৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তিন দেশের এই সিরিজটি। লিগ পর্বের প্রথম দুই ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং লিগ পর্বের শেষ ও ফাইনাল ম্যাচ হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। সিরিজে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে দলগুলো। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দু’দল ফাইনাল খেলবে।

৮ ফেব্রুয়ারি লিগ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে কিউইরা। এই দু’টি ম্যাচ হবে লাহোরে।

১২ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। এরপর ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচের ভেন্যু করাচি। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। স্থানীয় সময় দুপুর ২টায় মাঠে গড়াবে খেলা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতের সেরা মঞ্চ হিসেবে দেখছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com