মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪ মাঘী পূর্ণিমার মেলায় লাখো মানুষের ঢল, নিরাপত্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ।

  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও ;:ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে এক্সট্টা ক্লাসের জন্য যায় সেই শিক্ষার্থী। সে বাদে বাকী সব শিক্ষার্থীকে চলে যেতে বলেন শিক্ষক মানিক। সবাই চলে গেলে রুমে দরজা বন্ধ করে ঘটনাটি ঘটিয়েছেন তিনি। পরে তার মোটরসাইকেল করে সেই শিক্ষার্থীকে বাড়ির পাশে রেখে আসেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে কান্নাকাটি করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, স্কুল বন্ধ হওয়ার পর থেকে সে এক্সট্রা ক্লাসে যায়। আজকে যাওয়ার ৩০ মিনিট পরে সে বাড়ি চলে আসে। তারপর কান্নাকাটি করে মানিক মাস্টার তার সাথে খারাপ কাজ করার কথা বলে। কেন আমার মেয়েটার সাথে এমন কাজ করল। আমরা এর বিচার চাই। একই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নয়ন ইসলাম বলেন, মানিক স্যার এসব কাজ করার জন্যে এক্সট্রা ক্লাস করান। আমাদের সময়ও এক মেয়েকে শ্লীলতাহানি করার জন্য ৬ মাস উনাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আমরা শিক্ষক নামধারী এসব নরপিশাচদের বিচার চাই।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা রকিবুল আলম চয়ন বলেন, এমন ঘটনায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। বাকী পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com