শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

এরিক এরশাদ বাবার দোয়ায় অঝোরে কাঁদলেন

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আয়োজিত দোয়ায় সুরা পাঠ করলেন তার ছেলে শাহতা জারাব এরিক এরশাদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কে বাদ আসর পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরিক এরশাদের সুরা পাঠের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়ার আগে জাতীয় পার্টির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেন, ওনার (এরশাদ) চারটি জানাজায় যে লোক সমাগম হয়েছে, তা অভূতপূর্ব। যেখানে যে জানাজা হয়েছে, সেখানকার লোক সেটাকে রেকর্ড বলেছেন। এটা ওনার ভালোবাসার বহির্প্রকাশ।
তিনি বলেন, শুধু দেশে নয়, বিদেশেও সম্মান পেয়েছেন। গরিব নয় বিত্তশালীরাও ওনার জন্য চোখের জল ফেলেছেন।

দোয়া মাহফিলে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও প্রতিবেশীরা অংশ নেন। মোনাজাতে প্রায় পুরোটা সময় ধরে অঝোরে কাঁদেন এরিক এরশাদ।

সিনিয়র নেতাদের মধ্যে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, আব্দুস সাত্তার, শেখ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সালমা ইসলাম, মেজর (অব.) খালেদ আখতার, ফখর উজ জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখত, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com