ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান।

মার্কিন হামলায় হুথির নিহত সদস্যের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক: গত এক মাসে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৫০০ হুথি সদস্য নিহত হয়েছেন, এমন দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। যদিও, শেখ জামাল আল-মামারি নামে এক ইয়েমেনি নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, মার্কিন হামলায় হুথির নিহত সদস্যের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে। সোমবার (২১ এপ্রিল) এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আল-আরাবিয়া সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিনিয়ত বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের নতুন অঞ্চলে অভিযান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সূত্রের মতে, এসব হামলায় নিহতদের মধ্যে অনেকেই গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞসহ শীর্ষ-স্তরের অপারেটিভ।

একটি সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, একাধিক হুতি প্রশিক্ষণ শিবির মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে। যোদ্ধাদের মধ্যে কেউ বেঁচে নেই। কর্মকর্তারা বলেছেন যে হুতিরা নিহত যোদ্ধাদের পরিবারকে নীরব থাকার জন্য চাপ দিচ্ছে এবং তাদের ঘাঁটির মধ্যে আতঙ্ক এড়াতে কেবল নিম্ন স্তরের সদস্যদের মৃত্যু স্বীকার করছে গোষ্ঠীটি।

তবে সাম্প্রতিক সময়ে একজন ইয়েমেনি নাগরিক সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছে, মার্কিন হামলায় নিহত হুতির সংখ্যা ৬৫০ জনেরও বেশি। এই দাবি করা ব্যক্তির নাম শেখ জামাল আল-মামারি, যিনি পূর্বে হুতির হাতে বন্দী ছিলেন। তবে সংবাদ মাধ্যমটি স্বাধীনভাবে নিহতের তালিকার সঠিকতা যাচাই করতে পারেনি।

সাম্প্রতিক দিনগুলোতে, মার্কিন হামলার ফলে নিহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিকও। কিন্তু কতজন বেসামরিক ইয়েমেনি মারা গেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এসব হামলায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে হুতির সামরিক সক্ষমতা।

আল আরাবিয়ার খবরে আরো বলা হয়েছে, মার্কিন অভিযানগুলো সোমবার রাত পর্যন্ত অব্যাহত ছিল এবং সামনেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রচারণা দীর্ঘমেয়াদি হতে পারে। কিছু মার্কিন মিডিয়া আউটলেট জানিয়েছে, রাজধানী থেকে হুতিদের তাড়াতে এবং গুরুত্বপূর্ণ বন্দর শহর থেকে তাদের জোরপূর্বক সরানো জন্য প্রস্তুতি চলছে একটি স্থল অভিযানেরও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত

মার্কিন হামলায় হুথির নিহত সদস্যের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে

আপডেট টাইম : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫