বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, প্যানিক অ্যাটাকে নিহত কিশোরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মারমারিস এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সোমবার রাত ১১টা ১৭ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটি উৎপন্ন হয় এজিয়ান সাগরের তলদেশে, তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের কাছে, ৬৮ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার ভোরে আবার কেঁপে ওঠে অঞ্চলটি। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এটি উৎপন্ন হয় মারমারিজ শহরের ১৮ কিলোমিটার গভীরে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে জানান, ভূমিকম্পের সময় মুগলা প্রদেশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে গিয়ে প্রায় ৭০ জন আহত হন। এ ছাড়া প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, শহরটিতে অন্তত ৮ জন আহত হয়েছেন, যাঁরা ভূমিকম্পের সময় আতঙ্কে জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন।

উল্লেখ্য, তুরস্ক অতীতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির ১১টি প্রদেশে প্রাণ হারান ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। এর আগে, ২০২০ সালে ৭ মাত্রার আরেক ভূমিকম্পে মারা যান প্রায় ১ হাজার ৪০০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com