ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

এবার ইরানে হামলা, তেহরানের নিকটবর্তী তেল ডিপোতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে ইরানের রাজধানী তেহরানের একটি তেলের ডিপোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছে আল–জাজিরা। এটি ইসরায়েলের হামলার পরই হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়ার বৃহৎ স্তূপ আকাশের দিকে উঠছে এবং আগুন ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে। এই আগুন তেহরানের বিভিন্ন জায়গা থেকে দৃশ্যমান হয়েছে এবং শহরের বেশ কিছু এলাকা থেকে আগুনের ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহরান তেল ডিপো ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনা, যা দেশের অর্থনীতি ও জ্বালানী সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন লাগার পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

ইসরায়েলি হামলার পর তেহরানের এই তেল ডিপোর আগুনে ইরানের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধাক্কা আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন পর্যন্ত আগুনের কারনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তৎপর কর্তৃপক্ষ আগুন নেভাতে কাজ করছে।

সূত্র: আল জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

এবার ইরানে হামলা, তেহরানের নিকটবর্তী তেল ডিপোতে বিস্ফোরণ

আপডেট টাইম : ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫